রংপুরের বদরগঞ্জে মেলায় লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ

রংপুরের বদরগঞ্জে মেলায় লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় অনুষ্ঠিত লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজ শেষে সচেতন নাগরিক সমাজ ও ছাত্রজনতার ব্যানারে স্থানীয় শহিদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের হয়ে লটারি বন্ধের দাবিতে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ প্রদর্শন করে।

পরে শহিদ মিনার চত্বরে গিয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা শফিকুর রহমান সাইফি, মাওলানা মুফতি মঈন উদ্দিন তাওহীদ, মুফতি হাসানুল ইসলাম, সাংবাদিক মাহবুব রহমান বিপ্লব, ছাত্রনেতা শিব্বির রহমান, স্বপ্নিল মাহমুদ, আকিনুর রহমান ও হোসেন আলী তুফান।

এসময় বক্তারা বলেন, লটারির কারণে এলাকার আর্থ সামাজিক ব্যবস্থা এখন ধ্বংস হতে চলেছে। তিনদিনের মধ্যে লটারি বন্ধ না হলে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন ঘেরাওসহ কাফনের কাপড় পড়ে মেলায় লংমার্চ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179917