দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দক্ষিণ সুদান ও আবেইয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং আবেইয়ে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সফর শেষে তিনি দেশে ফিরেছেন।

সফরকালে দক্ষিণ সুদানে মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট এবং আবেইয়ে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

দুই মিশন এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন সেনাপ্রধান। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি স্টাফ কর্মকর্তা, পর্যবেক্ষক ও কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তাদের কার্যক্রম ও মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

সফরের অংশ হিসেবে দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং আবেইয়ে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।

এ ছাড়া আবেইয়ে মিশন নেতৃত্ব দল এবং সুদান ও দক্ষিণ সুদানের জাতীয় পর্যবেক্ষকদের সঙ্গেও বৈঠক করেন তিনি। এসব সাক্ষাতে মিশনের কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি ও বিভিন্ন আভিযানিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

পরে দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রী চোল থন বালক এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল সান্তিনো ডেং উলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সেনাপ্রধান। এ সময় দক্ষিণ সুদানের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

সেনাপ্রধানের এ সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল আরও বাড়ানোর পাশাপাশি দক্ষিণ সুদান, সংশ্লিষ্ট দেশগুলো এবং জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের পরিধি আরও বিস্তৃত করতেও এ সফর সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান ইউএনমিস-এর ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং ইউনিসফা-এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠ -এর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এছাড়া তিনি আবেই-তে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরগণের সঙ্গেও সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে মিশনের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি এবং অভিযানিক চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরবর্তীতে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রী চল থন বালোক এবং প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল সান্টিনো ডেং ওল -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসব দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি, সংশ্লিষ্ট দেশ ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে, এবং বাংলাদেশের জন্য শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179883