পুলিশের তিন কর্মকর্তাকে বদলি-পদায়ন
বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানাকে ঢাকায় এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে রাজশাহীর পুলিশ সুপার করা হয়েছে। রাজশাহীর বর্তমান পুলিশ সুপার মো. মামুন অর রশিদকে পুলিশ অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179853