নীলফামারীর সৈয়দপুরে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত

নীলফামারীর সৈয়দপুরে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। 

গত বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় শহরের শহীদ জরুহল হক সড়কে একটি স্থানীয় পত্রিকা অফিসে আলোচনা সভার  আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক, সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক ও কামারপুকুর  ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দৈনিক করতোয়া পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সময় টিভি’র স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল,  দৈনিক সংবাদ এর প্রতিনিধি কাজী জাহিদ, প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক ইনকিলাব সংবাদদাতা নাজির হোসেন নজু, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি গোপাল চন্দ্র রায়,  মানবজমিন প্রতিনিধি এম এ করিম মিস্টার,নীলফামারী বার্তার স্টাফ রিপোর্টার এম ওমর ফারুক, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহ-সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, উন্নয়ন কর্মী শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নাছিম রেজা শাহ প্রমুখ।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন মধ্যে দৈনিক সমকাল প্রতিনিধি আমিরুল হক আরমান, দৈনিক দিনকাল প্রতিনিধি মিজানুর রহমান মিলন, দৈনিক আজকের পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি রেজা মাহমুদ, আগামীর সময় এর প্রতিনিধি মমিন আজাদ, দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি নওশাদ আনসারী, ফটো সাংবাদিক মো. সোহেল, আতিয়ার রহামন, শিক্ষক নীতিপদ রায় সরকার ও সাপ্তাহিক জনসমস্যার পত্রিকার তানভীর আহমেদ মনু প্রমুখ । 

এর আগে অনুষ্ঠানের শুরুতেই দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি কেক কাটা হয়। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179805