সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছে

সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছে

পঞ্চগড় প্রতিনিধি : বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের বলেছেন, সীমান্তে বিজিবি কার্যকর নজরদারি, মানব পাচার, মাদক পাচার, চোরাচালান প্রতিরোধে এবং সীমান্তে অত্যন্ত সতর্কতার কাছে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছে।

তিনি আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া বিজিবি বিওপি’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের বলেন, নীলফামারী ৫৬ বিজিবি’র টোকাপাড়া ও ঘাগড়া বিওপি’র মধ্যে ২২ কিলোমিটার সীমান্তের মাঝে এই বিওপি উদ্বোধন হল। আমরা আশা করি সব ধরনের চোরাচালান রোধ এই বিজিবি ক্যাম্প কার্যকরি ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি, এই বিওপি উদ্বোধন করার ফলে এই নীলফামারী ব্যাটালিয়নের অপারেশন সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। এই বিওপি’র দ্বায়িত্বপ্রাপ্ত বিজিবি’র সকল সদস্যরা অন্তত নিষ্ঠা, সততা, আন্তরিকতা এবং পেশাদারিত্বদের সাথে তাদের দ্বায়িত্ব পালন করবেন। এসময় তিনি সীমান্ত সুরক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এর আগে, বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের ফিতা কেটে মাধুপাড়া বিওপি’র উদ্বোধন করেন। পরে বিজিবি’র রিজিয়ন কমান্ডার প্যারেড গ্রহণ ও রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে সুইচ চেপে বিওপি’র নামফলক উন্মোচন করেন। এছাড়া তিনি বিওপি’র চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন। এসময় সীমান্ত সুরক্ষায় দেশ ও জাতির কল্যাণ কামণা করে দোয়া মোনাজাত করা হয়। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179787