রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী এড. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179776