ফখরুল রাষ্ট্রপতি হলে রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ফখরুল রাষ্ট্রপতি হলে রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ বৃহস্পতিবার। এখন পর্যন্ত বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিরোধী জোটের প্রার্থীর নাম প্রকাশ করা হলেও বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা জানা যায়নি এখনো। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। এদিকে মনোনয়ন বাছাই করা হবে আগামী রোববার। প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। 

এরই মধ্যে সংসদের বিশেষ বৈঠক আহ্বান করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।এবারের সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। তবুও বিরোধী দল প্রার্থী দেওয়ায় এই পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে প্রকাশ্যে। ভোটাররা ব্যালটে নাম লিখে ভোট দেবেন। নির্বাচন প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে গণমাধ্যমের।

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব : রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন প্রায় চূড়ান্ত হওয়ায় দলটির সাংগঠনিক নেতৃত্বেও পরিবর্তন আসছে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার শূন্য পদে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকেই ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে। দলীয় সূত্র বলছে, আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন- এ নিয়ে দলের ভেতরে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। তবে দলের সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিনের অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে রুহুল কবির রিজভীর নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
বিএনপির অতীত রীতিও রিজভীর পক্ষে যাচ্ছে। বিভিন্ন সময়ে দলের প্রথম যুগ্ম মহাসচিবকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার পর পরবর্তী সময়ে কাউন্সিলের মাধ্যমে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করার নজির রয়েছে। সেই ধারাবাহিকতায় মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে রিজভীকে প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব করা হতে পারে। পরে জাতীয় কাউন্সিলে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

মির্জা ফখরুলের সম্ভাব্য রাষ্ট্রপতি নির্বাচন এবং তার শূন্য পদে নতুন নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ২০-২১ আগস্টের মধ্যে সব চূড়ান্ত হয়ে যাবে। দলের চেয়ারম্যান বিষয়টি চূড়ান্ত করবেন। এখানে কারও ইচ্ছা-অনিচ্ছার বিষয় নেই। দলের হাইকমান্ডের ওপর আস্থাশীল বলেও জানান তিনি। রিজভীর এই বক্তব্যে বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, সেই আলোচনা আরও জোরালো হয়েছে। যদিও দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কাছে রুহুল কবির রিজভীর সবচেয়ে বড় শক্তি তার সাংগঠনিক যোগাযোগ। দেশের বিভিন্ন জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে নিয়মিত যোগাযোগ রেখে আসছেন তিনি। দলের কেন্দ্রীয় দপ্তর, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক বিস্তৃত যোগাযোগ রয়েছে, তা অন্য অনেক নেতার তুলনায় তাকে এগিয়ে রেখেছে। দলের সংকটময় সময়েও রিজভীকে সামনে থেকে ভূমিকা রাখতে দেখা গেছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিএনপির রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন ও দলীয় অবস্থান গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম প্রধান মুখ।

বিএনপির নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘ ১৭ বছরের সরকারবিরোধী আন্দোলনে দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে রিজভীর ভূমিকা গুরুত্বপূর্ণ। যখন রাজনৈতিক প্রতিকূলতার কারণে বিএনপির পক্ষে প্রকাশ্যে কথা বলতে অনেকেই দ্বিধায় ছিলেন, তখন রিজভী নিয়মিত সংবাদ সম্মেলন ও রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে দলের অবস্থান তুলে ধরেছেন। তার বলিষ্ঠ বক্তব্য ও সাংগঠনিক সক্রিয়তা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদেরও আন্দোলনে সক্রিয় রাখতে ভূমিকা রেখেছে বলে মনে করেন দলের নেতারা।

আজকের মধ্যেই পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল : রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন সবচেয়ে জোরালোভাবে আলোচনায়। সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হলে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুলকেও পদত্যাগ করতে হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও আসতে পারে পরিবর্তন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি হওয়ায় দলটির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। গত কয়েক সপ্তাহের আলোচনা, দলের নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক এবং সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।

আজ বৈঠক ডেকেছেন তারেক রহমান: রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে জমা দেওয়া হবে মনোনয়নপত্র।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী
 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179771