বগুড়ার সান্তাহারে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশ সাজু মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সে সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে সান্তাহার হার্ভে স্কুলের পিছনে পুকুর পাড়ে ট্যাবলেট বিক্রি কালে তাকে গ্রেফতার ও ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে উল্লেখিত স্থানে মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাজু মিয়া নামের ওই মাদক কারবারিকে আটক ও তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক প্রতুল কুমার বাদি হয়ে থানায় একটি মামলা রুজু করে। গ্রেফতারকৃতকে আজ বুধবার (১২ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179753