ডাকসু নির্বাচনের তফসিলের দাবিতে শিবিরের স্মারকলিপি
ঢাবি প্রতিনিধি: অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শাখা সভাপতি মহিউদ্দিন খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, ডাকসুর ধারাবাহিকতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।
শিবির নেতারা বলেন, শিক্ষার্থীদের অধিকার ও মতামত প্রাতিষ্ঠানিকভাবে তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ডাকসু। তাই দীর্ঘসূত্রতা না করে দ্রুত নির্বাচনের আয়োজন করা প্রয়োজন
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179740