সিরাজগঞ্জের কাজিপুরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : নানা আয়োজনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রেসক্লাবে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১২ই আগষ্ট) বেলা সাড়ে ১১টায় কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে দৈনিক করতোয়ার কাজিপুর প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল জলিলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বন কর্মকতা কামরুজ্জামান, মুনলাইট স্কুল এন্ড কলেজের পরিচালক মোকলেছুর রহমান ও মাইটিভির জেলা প্রতিনিধি মোনায়েম খান।
এর আগে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন। পরে প্রেসক্লাব চত্বরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179718