বগুড়ার দুপচাঁচিয়ায় বৌভাত অনুষ্ঠানে নববধূকে গাছের চারা উপহার

বগুড়ার দুপচাঁচিয়ায় বৌভাত অনুষ্ঠানে নববধূকে গাছের চারা উপহার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক বৌ-ভাত অনুষ্ঠানে নববধূকে উপহার সামগ্রীর পাশাপাশি গাছের চারা প্রদান করেছেন। গতকাল সোমবার রাতে আমষট্ট গ্রামে এক বৌ-ভাত অনুষ্ঠানে নবদম্পতিদের দোয়া ও উপহারের পাশাপাশি গাছের চারা প্রদান করেন তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচীর সফল করতে উপহার সরুপ ব্যতিক্রম এই গাছের চারা প্রদান করায় এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। উল্লেখ্য প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুপচাঁচিয়া উপজেলায় আগামী ৫ বছরে ১ লক্ষ টাকার বৃক্ষরোপণ করা হবে।

উক্ত কর্মসূচীর সফলের লক্ষে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনের মাঝে বিভিন্ন ফলজ ও জলজ গাছের চারা বিতরণ করে আসছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179628