ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঝিনাইদহে সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে ঘুমন্ত ওই ছাত্রকে বিষধর সাপ দংশন করে।
আজ মঙ্গলবার (১১ জুলাই) সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও সদর থানা এসব তথ্য নিশ্চিত করে।
আরাফাত হোসেন সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের তালতলা পাড়ার হান্নান মুসল্লির ছেলে। সে ঘোড়শাল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিল আরাফাত হোসেন। রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপ ছোবল দেয়। এসময় বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে স্থানীয় ওঁঝার কাছে নিয়ে যায়। সেখান থেকে বাড়ি ফিরলে রাত ৩টার দিকে আরাফাত হোসেন আরও অসুস্থ হয়ে পড়ে।
পরে পরিবারের লোকজন তাকে নিয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, এ রকম কোনো খবর আমরা পাইনি। তবে এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ধরনের ঘটনায় সাধারণত অপমৃত্যুর মামলা রুজু করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179576