বগুড়ার সান্তাহারে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

বগুড়ার সান্তাহারে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট) সকালে বিদ্যালয় চত্বরে সান্তাহার ইউনিয়ন যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন মধু, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্য কামরান আলী মাস্টার, মিলন হোসেন, মুসলিমা আক্তার, নেতা জালাল উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক রুবেল হোসেন, আবু হিটলার ও মাহফুজা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179519