বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৬
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, ঘটনার দিন গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলাসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানামূলে ৬ জনকে গ্রেফতার করেন।
এরা হলো, উপজেলার জয়পুরপাড়া গ্রামের আব্দুল খাঁ এর ছেলে মান্নান খাঁ, তালোড়ার দুবড়া সাগরপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে শামিম খান, বেলায়েত খানের ছেলে সাহস খান, আব্দুল জলিলের ছেলে জহুরুল ইসলাম ওরফে শামীম, বড়ধাপ গ্রামের জয়নাল প্রামানিকের ছেলে সাদেকুল ইসলাম এবং ধাপ সুখানগাড়ী গ্রামের মৃত অছির উদ্দিন প্রামানিকের ছেলে মজিবর রহমান।
থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ সোমবার (১০ আগস্ট) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179484