পেট্রোলিয়াম ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেও আবেদন
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৩টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, ৩০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
এক নজরে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (বিপিআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: স্থায়ী
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ
- কর্মস্থল: ঢাকা
- বয়স: ১ আগস্ট ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই)। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ - ২ নং পদের জন্য ২২৩ টাকা এবং ৩ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179483