টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
 
আজ সোমবার (১০ আগস্ট) ভোর ৫ টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 
 
এর আগে রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত পথচারী জাবেদ আলী শেখ (৫৫) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে নিলফা বাজারের সড়ক পারাপারের সময় জাবেদ আলী নামের ব্যক্তিকে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন রাস্তার মাঝে থাকা বিভাজকে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় জাবেদ। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। 
 
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, রাতে দুর্ঘটনার পর জাবেদ নামের পথচারী সোমবার ভোর ৫টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এঘটনায় নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। আর কী কারণে তিনি চিতলমারী থেকে টুঙ্গিপাড়া আসছিলেন সেটাও জানা যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179449