এসএসসি ও সমমান পরীক্ষার ফল: কমেছে জিপিএ-৫ 

এসএসসি ও সমমান পরীক্ষার ফল: কমেছে জিপিএ-৫ 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ বোর্ডে  জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কমেছে।

আজ  সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179414