বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় পৃথক মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সদস্যরা বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, মাদক মামলার ১ বছর সশ্রম কারাদন্ড এবং ৩ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছোইদুল ইসলাম পাপ্পু (৫৪) গ্রেফতার এড়াতে বগুড়া মহানগরের কলোনী এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল গতকাল শনিবার রাতে কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মাদক মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ছাইদুল ইসলাম পাপ্পু (৫৪)কে গ্রেফতার করে। সে মহানগরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে।
এদিকে একইদিন মাদক মামলার ১ বছর সশ্রম কারাদন্ড এবং ৩ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মিঠু (৫৫) কে কলোনী চিটাগং নুর হোটেল এন্ড রেস্টুরেন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে চকফরিদ খুলুপাড়ার মোঃ লফিজলের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানা ও শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179404