বগুড়ায় সাংবাদিক লতিফকে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
আজ ৯ আগস্ট রোববার বগুড়ার ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক উত্তর কোণ পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি ও সোনাতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অসুস্থ লতিফুল ইসলামকে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসা খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলর সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ও দৈনিক উত্তর কোন পত্রিকার প্রকাশক মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, দৈনিক উত্তর কোন পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম রেজা, শমশের নূর খোকন, আল আমিন মন্ডল বিপ্লব, বিএনপি নেতা তরিকুল ইসলাম পিন্টু, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুবদল নেতা মিল্টন হোসাইন, রাজিবুল ইসলাম, অসুস্থ লতিফুল ইসলামের সহধর্মিনী লাকী বেগম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
এছাড়াও একই হাসপাতালে গাবতলীর নশিপুর ইউনিয়নের হোড়ারদিঘী গ্রামের অসুস্থ রাবেয়া বেগমকে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এর পূর্বে বগুড়ার সূত্রাপুরস্থ বায়তুল ওয়াহেদ জামে মসজিদের সামনে বসে থাকা অসহায় বৃদ্ধা পৌরসভার ১০নং ওয়ার্ডের হাড়িপাড়া এলাকার পিয়ারা বেগমকে একটি “চশমা” নিজ হাতে চোখে পড়িয়ে দেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179401