শব্দদূষণ রোধে বগুড়ায় মোবাইল কোর্টের অভিযান
স্টাফ রিপোর্টার : শব্দ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে, বগুড়া জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সমন্বয়ে আজ রোববার (৯ আগস্ট) বগুড়ার বনানী এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৩ টি যানবাহন থেকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সাথে গাড়ির হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।
এ সময় কিছু পরিবহন চালককে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। এছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়।
মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালাল ও লক্ষ্মণ চন্দ্র দাস এবং প্রসিকিউশন প্রদান করেন এ কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান। জেলা পুলিশের একটি দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179391