রংপুরে যুবলীগ নেতা গ্রেফতার

রংপুরে যুবলীগ নেতা গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে আসাদুজ্জামান সোহেল(৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। গতকাল শনিবার রাতে নগরীর একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসাদুজ্জামান সোহেল টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাজীপুর বাইশকাইল গ্রামের মো. লেবু মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আজ রোববার (৯ আগস্ট) সকালে মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি নাজমুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি একাধিক মামলার আসামি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179382