বাগেরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
বাগেরহাটের ফকিরহাটে একটি মৎস্য ঘের থেকে মো. আইয়ুব আলী খান (৬৫) নামের এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার।
আজ রোববার (৯ আগস্ট) বিকালে উপজেলার মুলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের বাচ্চুর ঘের থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মৃত মো. আইয়ুব আলী খান বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলার ডাকুয়া গ্রামের মৃত মোবারেক আলী খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফকিরহাট এলাকায় ঘের শ্রমিকের কাজ করতেন।
ফকিরহাট থানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছে। তারপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহতের পরিবার এখানে থাকেন না। তাদের খবর দেয়া হয়েছে। তারা আসলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179360