মেধাবি শিক্ষার্থী গড়তে শিক্ষক ও অভিভাবকদের অগ্রনি ভূমিকা রাখতে হবে : আব্দুল মহিত তালুকদার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে আদমদীঘির ছাতিয়ানগ্রাম উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।
আজ শনিবার (৮ আগস্ট) বিকেলে ছাতিয়ানগ্রাম উচ্চবিদ্য্যলয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান ফটিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, বিদ্যালয় থেকে মেধাবি শিক্ষার্থী গড়তে হলে শিক্ষক ও অভিভাবকদের অগ্রনী ভুমিকা রাখতে হবে। সুশিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়।
তিনি এসময় বিদ্যালয় বহুতল ভবন নির্মাণ, কম্পিউটার ল্যাব স্থাপন, খেলাধুলা সামগ্রী প্রদানসহ বিদ্যালয় উন্নয়নে সার্বিক সহযোতিার করার আশ্বাস দেন। বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক আব্দুল আলীমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, শিক্ষক ময়েন উদ্দিন, আবু জাকেরিয়া, শিক্ষার্থী হাবিবা সুলতানা প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179261