বগুড়ায় দেশীয় সাংস্কৃতিক সংসদের জুলাই ৩৬ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

বগুড়ায় দেশীয় সাংস্কৃতিক সংসদের জুলাই ৩৬ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া মহানগর শাখার আয়োজনে জুলাই ৩৬ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়ার শহীদ শহীদ খোকন পার্কে সংগঠনের বগুড়া মহানগর সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারী শরিফুল ইসলাম সবুজের পরিচালনায় উৎসবে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া মহানগর শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক, রফিকুল আলম, আব্দুস সালাম তুহিন, মোখলেছুর রহমান মুকুল, মিজানুর রহমান। প্রধান অতিথি বলেন, ২৪ এর জুলাই শত জুলুম, নিপীড়ন ও অত্যাচার মোকাবিলা করে আন্দোলনকারীদের ৩৬ জুলাই গণসঙ্গীত পরিবেশন করে ছাত্র-জনতার আন্দোলনে সহযোগিতা করেছে।

জুলাই বিপ্লব কোন একক দল বা গোষ্ঠীর অর্জন নয়, এই বিপ্লব ফ্যাসিবাদের বিরুদ্ধে নিপীড়িত-নির্যাতিত ও মজলুম জনগোষ্ঠীর সম্মিলিত প্রতিরোধ। অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন শিল্পী মেহেদী হাসান ও রাকিব হাসান। উৎসবে সাংস্কৃতিক পরিবেশেন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া মহানগর শাখা ও সমন্বয় সাংস্কৃতিক সংসদ বগুড়া।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179259