আজ বিশ্ব বিড়াল দিবস

আজ বিশ্ব বিড়াল দিবস

লাইফস্টাইল ডেস্ক : আদরের প্রাণী বিড়াল। খেলাধুলা আর সঙ্গ দিয়ে মানুষের মন জয় করা এই প্রাণীটির জন্য আজ বিশ্ব বিড়াল দিবস।

প্রতি বছর ৮ আগস্ট পালিত হয় দিবসটি। ২০০২ সালে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে শুরু হয় বিশ্ব বিড়াল দিবস।

বিশেষজ্ঞরা বলছেন, বিড়াল পালনে শুধু ভালোবাসা নয়, প্রয়োজন সচেতনতাও। নিয়মিত টিকা, পুষ্টিকর খাবার, পরিষ্কার লিটার বক্স ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

 বিড়ালের মধ্যে ফ্লু সংক্রমণ বেশি দেখা যায়। তাই নির্ধারিত বয়সে ফ্লু ও র‍্যাবিস টিকা দেওয়া জরুরি।

বিড়ালের আঁচড় বা কামড়কেও অবহেলা করা যাবে না। বিশেষ করে র‍্যাবিস আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড় হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত পরিচর্যা ও টিকার মাধ্যমে অনেক স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব।

তাই বিশ্ব বিড়াল দিবসে শুধু আদর নয়—পোষ্যটির সুস্থতা, নিরাপত্তা ও দায়িত্বশীল পরিচর্যায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179185