মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক ইরানের

মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর প্রতি আত্মনির্ভরশীলতা ও ‘প্রকৃত ভ্রাতৃত্ববোধ’ ধারণের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তির বিরুদ্ধেও ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। খবর : মেহের নিউজ এজেন্সি।

এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি লিখেছেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির মোকাবিলায় ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। ইরানের শীর্ষ এই কূটনীতিক আরও বলেন, মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকে, তখন ক্ষতিকর বহিরাগতদের সৃষ্ট যেকোনো চ্যালেঞ্জ আমরা সরাসরি মোকাবিলা করতে পারি। 

আরাগচি তার পোস্টে বলেন, এখন সময় শুধু নিজেদের ওপর নির্ভর করার এবং প্রকৃত ভ্রাতৃত্ববোধ ধারণ করার।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এসব মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কয়েক মাস ধরে অঞ্চলটিতে সংঘাত চলছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ শুরুর পর এই সংঘাতের সূত্রপাত হয়। সংঘাত চলাকালে ইরানের ভূখণ্ডে হামলার জবাবে দেশটি পারস্য উপসাগরীয় অঞ্চলসহ এর বাইরেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179174