১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল এ দেশের সাধারণ মানুষের যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়। তিনি বলেন, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মানুষের লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা, কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক কৃতিত্ব অর্জন করা নয়।
শুক্রবার ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের অনেক কিছুই এখনো সাধারণ মানুষের অজানা। স্বাধীনতার পর যারা রাষ্ট্রক্ষমতায় এসেছেন, তাদের অনেকেই মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র ও ঘটনাগুলো জনগণের সামনে তুলে ধরতে চাননি। ফলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আজও মানুষের কাছে অজানা রয়ে গেছে।
তিনি বলেন, ‘১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ হলো জনতার যুদ্ধ। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়।’
১৯৭১ সালের অভিজ্ঞতার কথা স্মরণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা সেই সময় দেখেনি, তারা মুক্তিযুদ্ধের বাস্তবতা পুরোপুরি কল্পনা করতে পারবে না। তিনি বলেন, ‘আমরা গর্বিত একটি জাতির জন্ম দেখেছি। জাতির জন্মলগ্নে যুদ্ধে অংশগ্রহণ করেছি, স্বাধীন দেশও দেখেছি। এখন শুধু চাই, সুন্দর একটি দেশ থাকুক।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179127