হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী

হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী
হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
 
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। দু’বছর আগে হাতে চোট পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সময়ে অস্ত্রোপচার করে তার ডান হাতে প্লেট বসানো হয়েছিল। বৃহস্পতিবার সেই প্লেট বের করা হয়েছে বলে জানা যায়।
 
চিকিৎসকরা জানিয়েছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। দু-একদিনের মধ্যেই ছাড়া হতে পারে তাকে।
 
এদিকে, অসুস্থ মিঠুনকে দেখতে আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে যান শুভেন্দু অধীকারী। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। বেশ কিছুক্ষণ কথা বলেন দুজনে। মিঠুনের শরীরের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি।
 
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘উনি বাংলার সম্পদ। তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার আসার নেপথ্যে মহাগুরুর অবদান অনেক। ছোট্ট একটা অপারেশন হয়েছে। ভালো আছেন।’’ এরপর নিজেই সোশাল মিডিয়ায় মিঠুন চক্রবর্তী সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেন শুভেন্দু।
 
এর আগে নির্বাচন পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর নিউটাউনে বর্ষীয়ান অভিনেতার বাড়িতে গিয়ে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179054