ইয়েমেনে সরকারি বাহিনীর ক্যাম্পে হুথিদের হামলা, ৩০ সেনা নিহত

ইয়েমেনে সরকারি বাহিনীর ক্যাম্পে হুথিদের হামলা, ৩০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় ইয়েমেনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে অন্তত ৩০ সৈন্য নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অর্ধ-শতাধিক।

বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, মারিব ও হাদরামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিভিন্ন সামরিক ক্যাম্প লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। 

পরে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে জানায়, তারা মারিব ও হাদরামাউতের বিভিন্ন এলাকায় ‘সৌদি সামরিক মোতায়েন’ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

হুথিদের দাবি, আল-রুয়াইক, আল-আবর ও আল-থানিয়াহ এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থানে হামলায় শত শত যোদ্ধা নিহত বা আহত হয়েছে।

এছাড়া একাধিক সামরিক ঘাঁটি, অস্ত্রের গুদাম এবং সামরিক যান ধ্বংস হয়েছে বলেও তারা দাবি করেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179003