২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ 

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ 

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। দাখিল করা মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচিত রাষ্ট্রপতি হবেন দেশের ইতিহাসের ২৩তম রাষ্ট্রপতি। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178913