প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট গ্রেফতার তানভীর কারাগারে

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট গ্রেফতার তানভীর কারাগারে

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার আসামি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ঢাকার মিরপুরে মনিপুরি পাড়ার একটি বাড়ি থেকে আজ বুধবার (৫ আগস্ট) ভোর  পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো,ইকবাল বাহার।  
ঢাকা থেকে  গ্রেফতার করে আনার পর বুধবার বেলা ১২  দিকে তাকে  বগুড়ায়  আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে আদালত তাকে জেলা কারাগারে  প্রেরণের আদেশ দেন। এরপর পুলিশ ও ডিবি সদস্যরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি মাইক্রোবাসে করে নিয়ে গিয়ে কারাগারে প্রেরণ করে। মাইক্রোবাসে ওঠার সময়   বিএনপি ও ছাত্রদলসহ  অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তানভীর এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  বিক্ষোভ প্রদর্শন করে এবং স্লোগান দেন। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করা হয়। 
​মামলার এজাহার সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি ও মানহানিকর পোস্ট দেন। উক্ত স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র ক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়।

​এই ঘটনার প্রেক্ষিতে বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদি হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত তানভীরের উসকানিমূলক স্ট্যাটাস প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার এক পরিকল্পিত চেষ্টা।

​মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের একটি টিম বুধবার ভোর পাঁচটার দিকে  ঢাকায় অভিযান  চালিয়ে  তানভীরকে গ্রেফতার করে বগুড়ায় আনে।  
এরপর বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে তাকে বগুড়য়  আদালতে তোলা হয়।   পরে শুনানি শেষে  আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ সময় আদালতের বাহিরে বিপুল সংখ্যক বিএনপি ছাত্রদল  ও অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা গ্রেফতার  গাজী সালাউদ্দিন তানভীরের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান ও  স্লোগান দেন। এ সময় তাকে লক্ষ্য করে পচা  ডিম নিক্ষেপ করা হয়। 

​উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের নানা কর্মকাণ্ড নিয়ে অর্থ কেলেঙ্কারী ও তদবীর বাণিজ্যের অভিযোগে এনসিপির পক্ষ থেকেও তানভীরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয় ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178858