প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী।

তিনি জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ে সংবাদ ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178833