বগুড়ার সোনাতলায় সৈয়দ আহম্মদ কলেজ-হাট করমজা সড়কে ব্রিজের এ্যপ্রোচ রোডে ধস

বগুড়ার সোনাতলায় সৈয়দ আহম্মদ কলেজ-হাট করমজা সড়কে ব্রিজের এ্যপ্রোচ রোডে ধস

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় সৈয়দ আহম্মদ কলেজ-হাট করমজা সড়কে ব্রিজের এ্যপ্রোচ রোড ধসে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। যে কোন সময় ওই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে।

উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ- হাট করমজা সড়ক দিয়ে ৪ উপজেলার প্রায় ৫ লাখ মানুষ যাতায়াত করেন। সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হলে পথচারীদের দুর্ভোগ চরমে উঠবে। স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে দুই উপজেলার হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।

এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এছাড়াও অসংখ্য শিক্ষার্থীরা ওই পথ দিয়ে যাতায়াত করে। কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য বিভিন্ন বাজারে নিয়ে যায়। ওই এলাকার ৮৫ ভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। তাদের উৎপাদিত কৃষি পণ্য ওই সড়ক দিয়ে হাটে বাজারে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অবগত হয়েছি। বর্ষা মৌসুমে এ রকম অনেক স্থানে ধ্বসে যাওয়ার সংবাদ আমরা পেয়েছি। সর্বাধিক গুরুত্ব দিয়ে অল্প সময়ের মধ্যে ওই ব্রিজের এ্যপ্রো রোড সংস্কার করার চেষ্টা করা হবে।

এছাড়াও তিনি আরও বলেন, এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে কাজ শুরু করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178814