বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা ও মাদক মামলায় আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার ১৬
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়ায় গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও মাদক মামলার আসামিসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানান, ঘটনার দিন গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় জুলাই কোটা বিরোধী আন্দোলনে হামলার নাশকতা মামলার আসামি উপজেলার চামরুল ইউনিয়নের কোলগ্রামের ৪নং ওয়ার্ড’র মৃত আশরাফ আলী প্রামানিকের ছেলে আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ফরিদ উদ্দিন (৪২), মাদক মামলায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পাঁচখুপি গ্রামের আব্দুল আলিমের ছেলে মোহন আকন্দ (৩০), পশ্চিম সুখানগাড়ী গ্রামের নাসির উদ্দিন শাহ’র ছেলে ফিরোজ আহম্মেদ (৪৯), গ্রেফতারী পরোয়ানা মূলে ঝাঝিড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আমিনুর রহমান (২৬), কনকাই ভাটাহার গ্রামের মৃত কফিল মৃধা ছেলে বুলু মৃধা (৩২), মৃত আশরাফ আলী ছেলে সোহেল (৩৪),তালুচ ফকিরপাড়া গ্রামের মৃত আফতাবের ছেলে আরিফুল ওরফে আরিফ (৩৫), জয়পুরপাড়া গ্রামের মৃত মজিবর রহমান এর ছেলে মহিদুল ইসলাম (৩১), তালুচ পশ্চিমপাড়া গ্রামের বিনছের আলীর ছেলে নাজিম উদ্দিন ওরফে হিরু (২৬), সঞ্জয়পুর গ্রামের কছির উদ্দিনের ছেলে চানু মিয়া (৪৮), বড়ধাপ গ্রামের আব্দুস সামাদের ছেলে মাজহারুল ইসলাম মাছুদ (৩০), লুৎফর রহমানের ছেলে আব্দুল কাদের (৩৩), সরদারপাড়া গ্রামের জয়নাল আলীর ছেলে মিন্টু মিয়া (৩১), ধোকরকোলা গ্রামের মৃত আামজাদ হোসেন ঘুটু’র ছেলে মিলন প্রামানিক (৪০), তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে রুবেল হোসাইন (৩৬) ও সন্দেহজনক ডাকাহার মাসিন্দা গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে মোমিনুল ইসলাম (২৮)।
থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ মঙ্গলবার (৪ আগস্ট) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178808