সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম সভা চলছে

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম সভা চলছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা চলছে। 

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে নাম দেয়নি সংসদের বিরোধী জোট। শেষ পর্যন্ত বিরোধী দল ছাড়াই আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা পৌনে ১টায় কমিটির ১২ সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদে প্রথম শুরু হয় ।

কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও সভায় উপস্থিত আছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন,  প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মাহমুদুল হক রুবেল ও মো. অলি উল্লাহ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকে সদস্যদের পরিচিতি, কমিটির কার্যপরিধি, কর্মপদ্ধতি এবং সংবিধান সংশোধনের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হবে। দ্বিতীয় বৈঠক থেকে সংশোধনী–সংক্রান্ত সুপারিশ প্রণয়নের কাজ শুরু হওয়ার পাশাপাশি পুরো প্রক্রিয়ার রোডম্যাপ চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178736