আজ জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা: বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

আজ জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা: বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল  ৩টায় শুরু হবে এ আলোচনা সভা।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি মিত্র রাজনৈতিক দলগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

  বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178722