ঢাবি ছাত্রদলের উদ্যোগে বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাবি ছাত্রদলের উদ্যোগে বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাবি প্রতিনিধি: চব্বিশের গণ-অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।


সোমবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে উপহার হিসেবে বিভিন্ন প্রজাতির চারাগাছ প্রদান করা হয়। পরে এসব চারাগাছ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে রোপণের জন্য হল শাখার নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের বীর শহীদদের স্মৃতি সংরক্ষণের প্রতীকী উদ্যোগ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178662