৫ আগস্ট ছুটি ঘোষণা নোয়াবের
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সোমবার (৩ আগস্ট) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সংবাদপত্রের অফিস ছুটি থাকবে।
তবে এই ছুটির সময়ও নোয়াব সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আগামী ৫ আগস্ট সারা দেশে সরকারি ছুটি থাকবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।