ফেনী সীমান্তে অভিযানে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনী সীমান্তে অভিযানে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়নের একটি দল উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা গাঁজা আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা ও অভিযানি তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178642