নতুন লুকে ধরা দিলেন শাবনূর
বিনোদন ডেস্ক : রুপালি পর্দায় এখন আর নিয়মিত দেখা না গেলেও ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের আকাশচুম্বী জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। বর্তমানে সুদূর অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়তই বেশ সক্রিয় থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় নিয়মিত নিজের নতুন ছবি, ব্যক্তিগত মুহূর্ত এবং জীবনের নানা ভাবনা ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নন্দিত অভিনেত্রী।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক নতুন লুকে ভক্তদের সামনে হাজির হন শাবনূর। সেখানে কমলা রঙের স্টাইলিশ ব্লেজার পরিহিত চারটি নতুন ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে ছিল রঙিন ফুলের মনোরম সাজ, যা তার এই বিশেষ লুককে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলেছে।
ছবিগুলোপোস্ট করার পাশাপাশি ক্যাপশনে একটি গভীর ও অর্থবহ বার্তাও শেয়ার করেছেন এই অভিনেত্রী। শাবনূর লিখেছেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’ ওনার এই পোস্টটির নিচে অধিকাংশ ভক্তই অভিনেত্রীর এমন বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন এবং মন্তব্যের ঘরে তাঁর প্রতি ভালোবাসা ও পূর্ণ সমর্থনের বার্তা জানিয়েছেন।
প্রিয় নায়িকাকে এমন লুকে দেখে প্রশংসায় মেতে উঠেছেন ওনার অনুরাগীরা। কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি হাজার নায়িকার মাঝে একটি যে নাম শাবনূর, শাবনূর, শাবনূর।’ অন্য একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘কে কী বলবে বলুক, আমরা জানি শাবনূর আপু অনেক ভালো মানুষ।’
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার জমকালো ঘোষণা দিয়েছিলেন শাবনূর, তবে সিনেমাটির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। রুপালি পর্দায় এখন আর নিয়মিত দেখা না গেলেও ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের আকাশচুম্বী জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। বর্তমানে সুদূর অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়তই বেশ সক্রিয় থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় নিয়মিত নিজের নতুন ছবি, ব্যক্তিগত মুহূর্ত এবং জীবনের নানা ভাবনা ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নন্দিত অভিনেত্রী।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক নতুন লুকে ভক্তদের সামনে হাজির হন শাবনূর। সেখানে কমলা রঙের স্টাইলিশ ব্লেজার পরিহিত চারটি নতুন ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে ছিল রঙিন ফুলের মনোরম সাজ, যা তার এই বিশেষ লুককে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলেছে।
ছবিগুলো পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে একটি গভীর ও অর্থবহ বার্তাও শেয়ার করেছেন এই অভিনেত্রী। শাবনূর লিখেছেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’ ওনার এই পোস্টটির নিচে অধিকাংশ ভক্তই অভিনেত্রীর এমন বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন এবং মন্তব্যের ঘরে তাঁর প্রতি ভালোবাসা ও পূর্ণ সমর্থনের বার্তা জানিয়েছেন।
প্রিয় নায়িকাকে এমন লুকে দেখে প্রশংসায় মেতে উঠেছেন ওনার অনুরাগীরা। কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি হাজার নায়িকার মাঝে একটি যে নাম শাবনূর, শাবনূর, শাবনূর।’ অন্য একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘কে কী বলবে বলুক, আমরা জানি শাবনূর আপু অনেক ভালো মানুষ।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178634