বগুড়ায় রেজাউল হত্যা মামলায় দুই ভাইয়ের জামিন নামঞ্জুর

বগুড়ায় রেজাউল হত্যা মামলায় দুই ভাইয়ের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়া মহানগরের চকলোকমান দক্ষিণপাড়ার রেজাউল ইসলাম ওরফে রনি (৩৬) হত্যা মামলার সহদর হাজতি আসামির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। তারা হলো শাজাহানপুর উপজেলার বেজোড়া হিন্দুপাড়ার বাদশা মিয়ার দুই ছেলে রানা মিয়া (২৫) ও আকরাম হোসেন (৩০)। আজ রোববার (২ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া শহরের চকলোকমান দক্ষিণপাড়ার মৃত আব্দুল হামিদ আলম ও রওশন আরা বেওয়ার ছেলে রেজাউল ইসলাম ওরফে রনি জমি কেনাবেচার ব্যবসা করতেন। গত ২০২৪ সালের ১১ নভেম্বর রাত ৮টার দিকে রেজাউল ইসলাম ওরফে রনি তার বন্ধু নজরুল ইসলামকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বেজোড়া হিন্দুপাড়ায় একটি জমি বায়না দেওয়ার জন্য যাবার সময় বেজোড়া হিন্দুপাড়ার বটতলায় পূর্ব শক্রতার জের ধরে আসামিরা পথরোধ করে এবং রেজাউল ইসলাম ওরফে রনিকে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে।

এসয় তার বন্ধু নজরুল ইসলাম তাকে রক্ষা করতে গেলে আসামিরা মারপিট করে তাকেও আহত করে পালিয়ে যায়। আহত রেজাউল ইসলাম ওরফে রনিকে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পরে ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পরে ২৫ নভেম্বর দুপুর দেড়টার দিকে মারা যান।

এব্যাপারে নিহত রনির মা রওশন আরা বেওয়া বাদি হয়ে ওই দুই আসামিসহ ১০ জনের নাম উল্লেখ করে শাজাহানপুর থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. নূরে আলম সিদ্দিকী ফটিক।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178576