রংপুরে নারীর নগ্ন ভিডিও ফেসবুকে, যুবক গ্রেফতার

রংপুরে নারীর নগ্ন ভিডিও ফেসবুকে, যুবক গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুর মহানগরে হারাগাছ থানাধীন এলাকায় নারীর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেয়ার অভিযোগ মামলায় আরিফুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২ আগস্ট) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলায় আরিফুলকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। এরআগে গতকাল শনিবার রাতে হারাগাছ থানা পুলিশ অভিযান চালিয়ে আরিফুলকে নিজ বাড়ি থেকে আটক করে।

মামলায় বরাত দিয়ে তিনি জানান, গ্রেফতারকৃত আরিফুল ইসলামের বাড়ি হারাগাছ থানাধীন রংপুর মহানগরের চাদকুঠি তেলিটারী গ্রামে। অভিযুক্ত যুবক প্রতিবেশী হওয়ার সুযোগে ১২ জুলাই বিভিন্ন ছলনায় ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নারীর কাছে টাকা দাবি করে আরিফুল।

স্বামী-সন্তান ও সমাজে সম্মান রক্ষায় টাকাও দিতে রাজি হয় ওই নারী। কিন্তু ২৪ জুলাই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় আরিফুল। জানাজানি হলে ওই নারী গতকাল শনিবার হারাগাছ থানায় এ ব্যাপারে মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রেবেকা সুলতানা সুইটি বলেন, এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত যুবককে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রোববার (২ আগস্ট) দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178573