বগুড়ার আদমদীঘিতে ৪ মাদকসেবীর কারাদন্ড গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ৪ মাদকসেবীর কারাদন্ড গ্রেফতার

স্টাফ রিপোর্টার : আদমদীঘিতে চার মাদকসেবীকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। কারাদন্ডপ্রাপ্তরা হলো আদমদীঘি উপজেলার সান্তাহার নিউ কলোনীর সজীব আহমেদ বাপ্পী (২৮), ইয়ার্ড কলোনীর আকতার হোসের (৫৮), একই এলাকার নয়ন (৪২) এবং ওমর সানী (৫৮)।

ডিএনসি সূত্র জানায়, আজ রোববার (২ আগস্ট) বিকেলে আদমদীঘির বিভিন্ন স্থান থেকে ৩শ’ গ্রাম গাঁজা ও ৫পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178569