অজপাড়াগাঁ থেকে লাখপতি : ফ্রিল্যান্সার রিপনের গল্পে মুগ্ধ প্রতিমন্ত্রী শাহে আলম

অজপাড়াগাঁ থেকে লাখপতি : ফ্রিল্যান্সার রিপনের গল্পে মুগ্ধ প্রতিমন্ত্রী শাহে আলম

স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জ উপজেলার শেষপ্রান্তের প্রত্যন্ত গ্রাম গাঙনগর মাঝিপাড়া হিন্দুপাড়া। একসময় যেখানে আধুনিক সুযোগ-সুবিধা কিংবা তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ ছিল সীমিত, আজ সেখানেই গড়ে উঠেছে এক নীরব প্রযুক্তিক বিপ্লব। আর এই বিপ্লবের কাণ্ডারি স্থানীয় তরুণ রিপন কুমার। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজে মাসে লাখ লাখ টাকা আয়ের পাশাপাশি নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান তৈরি করেছেন এলাকার আরও ৩০ জন যুবকের।

মেধা, একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে প্রান্তিক গ্রাম থেকেও বিশ্বজয় করা সম্ভব রিপন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ রোববার (২ আগস্ট) হোটেল মমইন-এ তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিদর মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রি ল্যান্সার হিসেবে  সংবর্ধনা নিতে এসে বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দৃষ্টিতে আসেন তিনি। তার বক্তব্য শেষ হলে প্রতিমন্ত্রী নিজ আসন থেকে উঠে রিপন কুমারে কাছে যান। সেখানে তিনি তার কুশলাদী জানতে চান।

সেখানে এই সফল তরুণের সাথে দীর্ঘ সময় কুশল বিনিময় করেন এবং তার ফ্রিল্যান্সিং কার্যক্রম ও। প্রতিমন্ত্রী মীর শাহে আলম রিপনের এই উদ্ভাবনী উদ্যোগ ও কর্মসংস্থান সৃষ্টির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রিপন আমাদের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা। নিজের মেধা দিয়ে সে শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেনি, বরং আরও ৩০টি পরিবারের রুজি-রোজগারের পথ তৈরি করে দিয়েছে।

কথোপকথনের একপর্যায়ে রিপনের এলাকার ধর্মীয় ও সামাজিক সৌহার্দ্য জোরদারে প্রতিমন্ত্রী মাঝিপাড়া মন্দিরের উন্নয়নের জন্য ৫ লাখ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি ঘোষণা করেন। রিপনের এই উদ্যোগের ফলে স্থানীয় বেকার যুবকদের মধ্যে ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তির প্রতি দারুণ আগ্রহ তৈরি হবে। প্রান্তিক অর্থনীতিতে অর্থাৎ গ্রাম থেকেই বৈদেশিক মুদ্রা আয় হওয়ায় গ্রামীণ অর্থনীতিতে যুক্ত হচ্ছে নতুন মাত্রা।

প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে জনপ্রতিনিধিদের এই সহায়তা মাঝিপাড়াকে এক আদর্শ গ্রামে পরিণত করতে ভূমিকা রাখবে। অপ্রতুল সুযোগ-সুবিধার মধ্যেও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে নিজেদের ভাগ্য পরিবর্তন করা যায়, শিবগঞ্জের রিপন কুমার ও তার কর্মীবাহিনী আজ সমগ্র দেশের তরুণদের জন্য সেই বার্তা পৌঁছে দিচ্ছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178559