সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে রবিউল নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বাগদা গ্রামে। রবিউল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের সাগর বাসারের ছেলে।
গতকাল শনিবার দুপুরে পাড়ার সমবয়সী কয়েকজন শিশুর সাথে বাড়ির পাশে সরস্বতী নদীতে গোসল করতে নেমে ডুবে যায় সে। তার সাথীরা খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়িতে এসে খবর দেয়।
স্থানীয় হাটিকুমরুল ইউনিয়নের সংশ্লিষ্ট ৮নং ইউপি সদস্য আলী আশরাফ জানান, খবর পেয়ে গ্রামের লোকজন নদীতে নেমে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর রবিউলের মরদেহ উদ্ধার করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178558