বগুড়ার দুপচাঁচিয়ায় ৪শ’ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় জিয়ানগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গতকাল শনিবার বিকেলে বগুড়াগামী যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ৪শ’ পিস ইয়াবাসহ সরিফা বিবি (৩৪) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর উপ পরিচালক মোহাম্মাদ জিল্লুর রহমানের নেতৃত্বে কর্মকর্মতারা বগুড়া-আক্কেলপুর সড়কের দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়।
বিকেলে আক্কেলপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী “বিসমিল্লাহ” পরিবহনের গতি রোধ করে সন্দেহভাজন সরিফা বিবি (৩৪) কে জিজ্ঞাসাবাদ এবং নারী কস্টবল দ্বারা দেহ তল্লাশী করেন। তল্লাশীকালে ডান পায়ের হাটুর নিচে বিশেষ কায়দায় টিসু দিয়ে মোড়ানো নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট উদ্ধার করেন। পলি প্যাকেটের ভিতর থেকে ৪শ’ পিস ইয়াবা জব্দ করেন।
এ ব্যাপারে ওইদিন রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিদর্শক সামছুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান মামলা গ্রহনের বিষয়টি নিশ্চিত হয়ে জানান, গ্রেফতারকৃত সরিফা বিবি (৩৪) কে আজ রোববার (২ আগস্ট) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178539