ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৯ ডিসেম্বর 

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৯ ডিসেম্বর 

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান (বি) ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় বিভিন্ন ইউনিটের পরীক্ষার তারিখ, পদ্ধতি, যোগ্যতা ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর,বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর,কলা, আইন ও সামাজিক বিজ্ঞান (বি) ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর,চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) পরীক্ষা ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর।

আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178513