জিয়া নিয়ে ব্যবসা করা গেলে জুলাইয়ে অসুবিধা কী, প্রশ্ন মাহমুদা মিতুর

জিয়া নিয়ে ব্যবসা করা গেলে জুলাইয়ে অসুবিধা কী, প্রশ্ন মাহমুদা মিতুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, বিএনপি প্রায়ই এনসিপিকে উদ্দেশ করে বলে ‘জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না’। তবে বিএনপি যদি ‘জিয়া ব্যবসা’ করতে পারে, তাহলে ‘জুলাই ব্যবসা’ করতে সমস্যা কোথায়—এমন প্রশ্ন তুলেছেন তিনি।

আজ শনিবার (১ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. মাহমুদা মিতু বলেন, আপনারা নিজেদের এমন জায়গায় নিয়ে গেছেন যে, আপনাদের পক্ষে কোনো নির্যাতিত মানুষ নেই। কারণ মজলুমরা সবসময় মজলুমের পক্ষেই থাকে, জালিমের পক্ষে নয়।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ১৭ বছরের মজলুম এখন জালিম হয়ে উঠছে। আপনারা ছয় মাস ভালো হওয়ার অভিনয়ও করতে পারেননি।

জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রোকেয়া বেগম, ফরিদুল হক এবং মো. আতাউল্লাহ। এ সময় দলটির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178433