বগুড়ার ধুনটে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে যুবদল ও শ্রমিক দল নেতার দায়ের করা পৃথক দুটি নাশকতা মামলায় রফিকুল ইসলাম (৩৬) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রফিকুল ইসলাম উপজেলার বাকশাপাড়া গ্রামের ইউসুফ আলী প্রামানিকের ছেলে এবং গোসাইবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে ২০২৩ সালের ৭ জুন বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করার সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাংচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদি হয়ে থানা মামলা দায়ের করে। এ সব মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে যুবলীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, গতকাল শনিবার দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে এ সব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178426