কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।
আজ শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকালে নয় বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে যান অক্ষর সৌভিক রায়।
পরে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় তিনি সমুদ্রে ছিটকে পড়ে যান। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178400